চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে দাবানলে আসলেই কি পুড়েছে জয়ের বাড়ি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

‘শর্ট ভিডিও’ শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলে পুড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ি আগুনে জ্বলছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এর সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটিতে প্রায় ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় সাত হাজার বার শেয়ার করা হয়েছে।

ভিডিওটির কমেন্ট বক্স পর্যবেক্ষণ করে দেখা গেছে, ব্যবহারকারী অধিকাংশের মন্তব্যে ওই দাবির পক্ষে মতামত দিয়েছে। অর্থ্যাৎ ‘সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলে জ্বলছে’ মন্তব্যে সবাই একমত হয়েছে।

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়। বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এবং ভিন্ন ঘটনায় এক নারীর বাড়ি পুড়ে যাওয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ইয়াহু নিউজে গত বছরের ১৪ নভেম্বর “Kalispell community supports ‘Neighborhood
Grandma’ after devastating house fire” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের সাথে যুক্ত ভিডিওতে দেখানো আগুন লাগা বাড়ির ছবির সাথে সজীব ওয়াজেদের বাড়ি পুড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো বাড়ির মিল পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেপাক্স-টিভির ওয়েবসাইটে গত ১৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ নভেম্বর, আমেরিকার কালিস্পেল শহরের ওয়েস্ট ভ্যালি এলাকায় বসবাসরত প্রবীণ নারী বেটসি মরিসনের প্রায় ২০ বছরের পুরনো বাড়ি এবং সমস্ত সম্পত্তি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। উল্লেখিত ভিডিওটি এই ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।

Reneta

অর্থাৎ, এই বাড়ির মালিক সজীব ওয়াজেদ জয় নন। বরং বেটসি মরিসন নামের এক নারী। এছাড়া, নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধমে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত ৮ জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। তবে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি গত বছরের নভেম্বরের। সুতরাং, লস অ্যাঞ্জেলেসের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি জ্বলছে দাবিতে পুরোনো ও ভিন্ন ব্যক্তির বাড়ি পোড়ার ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়ের বাড়ি পুড়ে গেছেদাবানলে জ্বলছে জয়ের বাড়িযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে দাবানলসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT