বিনোদন

একসঙ্গে নাচলেন সালমান-রামচরণ-ভেঙ্কটেশ!

সালমান, রামচরণ ও ভেঙ্কটেশ একসঙ্গে নাচছেন, উচ্ছ্বাসে ভরা পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান, রামচরণ ও ভেঙ্কটেশ একসঙ্গে নাচের পারফরম্যান্সে অংশগ্রহণ করছেন, উৎসবমুখর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমান খান অভিনীত আসন্ন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে, গেল বছর নিজেই সেই সুখবরটি জানিয়েছিলেন সালমান। অবশেষে প্রকাশ্যে এলো সেই চমক।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রকাশ্যে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির পঞ্চম গান ‘ইয়েনতাম্মা’। যেখানেই একসঙ্গে নাচতে দেখা গেছে সালমান ও রাম চরণকে।  তবে চমক এখানেই শেষ নয়, সালমান ও রাম চরণের পাশাপাশি দক্ষিণী তারকা ভেঙ্কটেশ দাগ্গুবতিকেও নাচতে দেখা গেছে গানটিতে।

এছাড়াও গানটিতে আরও দেখা গেছে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, শেহনাজ গিল সহ আরও অনেকেই।

হিন্দি ও তেলেগুর ফিউশনে তৈরী ‘ইয়েনতাম্মা’ গানটিতে সবাইকেই দেখা গেছে দক্ষিণী ভারতীয় লুকে। গানটির সুর করেছেন পায়েল দেব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং পায়েল।

‘কিসি কা ভাই কিসি কি জান’ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।

বিষয়:কিসি কা ভাই কিসি কি জান পূজা হেগড়ে ভূমিকা চাওলা রাম চরণ শেহনাজ গিল সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…