চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনকে উত্যক্তের বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২২
কিশোরগঞ্জ, জনপদ
A A
তিন ভাই কুপিয়ে জখমের ছবি, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে স্কুলে আসা-যাওয়ার পথে বোনকে উত্যক্ত করার বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম ও ঘরবাড়ি, ফার্মেসিতে ভাঙচুর চালিয়েছে বখাটেরা।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বখাটেদের হামলায় গুরুতর আহত হাসান মাহমুদ, উলি উল্লাহ ও আসাদুল্লাহ তিন ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Banglabid

তাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর যাবত ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে বসবাস করছেন ডা. আবুবক্কর ছিদ্দিকের পরিবার। তার ছোট মেয়ে ভৈরবের একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাসা থেকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো একই এলাকার কাজল মিয়ার ছেলে শিপন। রাস্তায় উত্যক্তের ঘটনা বাসায় এসে পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার চাইলে তারা শালিশের একটি তারিখ নির্ধারণ করেন। শালিশের কথা শুনেই শিপন বখাটের দল নিয়ে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র দিয়ে বাসায় হামলা চালায়। এসময় আবুবক্কর ছিদ্দিকের  ছেলেরা বখাটেদের বাধা দিলে তারা তাদের সাথে থাকা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তিন ছেলে হাসান মাহমুদ, উলি উল্লাহ ও আসাদুল্লাহকে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় বখাটের দল বাসাবাড়ি ও ফার্মেসি ভাঙচুর করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ডা. আবুবক্বর ছিদ্দিক জানান, স্কুলে যাওয়া আসার পথে আমার মেয়েকে পাশ্ববর্তী বাড়ির কাজল মিয়ার ছেলে শিপন নামের এক বখাটে প্রতিদিনই উত্যক্ত করতো। এ ঘটনা আমার মেয়ে আমাকে জানালে আমি স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে বিচার চাই। তারা শালিশের তারিখ নির্ধারণ করেন। এরপরেই শুক্রবার রাতে শিপনসহ বখাটেদের দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ আমার বাসায় হামলায় চালায়। এসময় আমার তিন ছেলে তাদেরকে বাধা দিলে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, স্কুল শিক্ষার্থীকে উত্যক্তের ঘটনায় বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বখাটেদের উৎপাতস্কুল শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টরন্টো চলচ্চিত্র উৎসবে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’র প্রিমিয়ার

পরবর্তী

চবি ছাত্রীকে হেনস্তায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

পরবর্তী
গ্রেপ্তার ৪ জনের ছবি, পুলিশ সদস্যসহ আটক ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চবি ছাত্রীকে হেনস্তায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রণবীর কাপুরের শমশেরা সিনেমার পোস্টার, অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনে কত আয় করল রণবীরের 'শমশেরা'?

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT