চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট হাতে তেড়ে গিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ সিকান্দার রাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফেরকে ব্যাট হাতে তেড়ে গিয়ে শাস্তির সম্মুখীন হলেন এই অলরাউন্ডার।

দুই নিষিদ্ধ থাকায় সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না রাজা। তার অবর্তমানে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস।

বৃহস্পতিবার হারারেতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে ক্রিজে ছিলেন রাজা ও অভিষিক্ত ব্রায়ান বেনেট। বল করছিলেন জশ লিটল। ওই ওভারে রাজাকে বারবার বারবার স্লেজিং করছিলেন লিটল। প্রথম চার বল চুপ ছিলেন রাজা। পঞ্চম বলে সিঙ্গেল নেয়ার পথে লিটল বাধা দিলে রেগে যান রাজা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান দুজনে।

এ সময় ছুটে এসে রাজার সঙ্গে তর্কে জড়ান কার্টিস ক্যাম্ফের। এতে মেজাজ হারিয়ে ফেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। ব্যাট হাতে ক্যাম্ফেরের দিকে তেড়ে যান তিনি। পরে দুই অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুটিজওয়া ও আইনো চাবিকে রাজাকে থামান। পরিস্থিতি সামলাতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংও এগিয়ে আসেন। দুই অধিনায়কের আলোচনার পর পরিস্থিতি ঠান্ডা হলে আবার খেলা শুরু হয়।

এ ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তারকা অলরাউন্ডারকে। একইসঙ্গে দেয়া হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। এতে রাজার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে চারে। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ঘটনায় জড়িত থাকা দুই আইরিশ ক্রিকেটার ক্যাম্ফেরর ও জশ লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন ১টি করে ডিমেরিট পয়েন্ট, যেটা ২৪ মাসের মধ্যে তাদের প্রথমবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডক্যাম্ফেরজশ লিটলজিম্বাবুয়েরাজালিড স্পোর্টসহারারে
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির বিপক্ষে আমরা ‘আন্ডারডগ’ নই: রিয়াল মাদ্রিদ কোচ

মার্চ ১০, ২০২৬

তেলের দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প: ‘আই হ্যাভ এ প্ল্যান’

মার্চ ১০, ২০২৬

কানাডার স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা

মার্চ ১০, ২০২৬

টিএসসিতে তরুণ-তরুণীকে হেনস্তার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

মার্চ ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: সিপিডি

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT