চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেঙ্কারি ঘিরে ভাই অ্যান্ড্রুর ‘প্রিন্স’ উপাধি কেড়ে নিলেন রাজা চার্লস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃদ্ধ রাজা চার্লস ও প্রিন্স অ্যান্ড্রুর ছবি, যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে যাচ্ছেন তিনি। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত নিলেন রাজা চার্লস।

আজ ৩১ অক্টোবর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকেই অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ডিউক অব ইয়র্ক খেতাবও ছিল।

এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন অ্যান্ড্রু।সাম্প্রতিক এই ঘটনাবলির প্রতিক্রিয়ায় জিউফ্রের পরিবার জানিয়েছে, নিজের সত্য আর অসাধারণ সাহস দিয়ে তিনি এক ব্রিটিশ রাজপুত্রকে নত করেছেন।

প্রাসাদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, খেতাব ও সম্মানসূচক পরিচয় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন। উপাধির পাশাপাশি রয়্যাল লজের লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি এখনো অস্বীকার করে চললেও, এই পদক্ষেপগুলো প্রয়োজনীয় বিবেচিত হয়েছে। যে কোনো ধরনের নির্যাতনের শিকারদের পাশে রয়েছে বাকিংহাম প্রাসাদ।

অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহাম এস্টেটে একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে, যেটি রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল অর্থায়ন করবে। তবে অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজেনি ও বিয়াট্রিসের ‘প্রিন্সেস’ উপাধি থাকবে সিংহাসনের উত্তরাধিকার তালিকায় এবং অ্যান্ড্রু এখনো এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন। অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনও রয়্যাল লজ ছেড়ে নিজের আলাদা বাসস্থানের ব্যবস্থা করবেন।

এই মাস পর্যন্ত ডাচেস অব ইয়র্ক উপাধি ধরে রেখেছিলেন সারা। তবে অ্যান্ড্রু স্বেচ্ছায় ডিউক অব ইয়র্ক খেতাব ত্যাগ করার পর, সারা তার বিয়ের আগের নাম ফার্গুসন-এ ফিরে যান। অ্যান্ড্রুর কাছ থেকে ‘প্রিন্স’ উপাধি প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারের সঙ্গে পরামর্শ করা হয়েছিল বলে জানা গেছে এবং সরকার স্পষ্টভাবে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স অ্যান্ড্রুরাজা চার্লস
শেয়ারTweetPin

সর্বশেষ

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জুলাই ২৫, ২০২৬

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT