চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার

মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক
৪:১৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
ধর্ম ও জীবন
A A
বৃদ্ধ ব্যক্তির হাতে পা ধরে সহানুভূতি দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মার মাধ্যমেই পৃথিবীতে সন্তানের আগমন। আগমনের পরও সন্তানের লালন-পালন, পরিচর্যা এবং চলাফেরা থেকে শুরু করে যাবতীয় শিষ্টাচার শিক্ষা দেয়ার কাজটাও করে বাবা-মা। একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি অবদান এ দু’জনের। তাদের অবদানের কোনো তুলনা হয় না। সন্তানের ভালবাসার ক্ষেত্রে কোনো ঘাটতি তারা রাখেন না। সেকারণেই আল্লাহ তায়ালা পিতা-মাতার প্রতি সদাচরণের কর্তব্যের কথা তাওহীদের পরেই উল্লেখ করেছেন।

সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে: তোমরা আল্লাহ তায়ালার ইবাদত কর, তার সাথে কাউকে শরীক করিও না এবং পিতামাতার সাথে সদাচরণ কর।

পিতামাতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব ও কর্তব্য। পৃথিবীতে জীবনে যার যত বেশি অবদান, তার জীবনে সেই মানুষের অধিকারও তত বেশি। স্বাভাবিকভাবেই পিতামাতার হক বা অধিকার অন্য যেকোন মানুষের চাইতে বেশি। অনেকে এ ব্যাপারটা বুঝতে চায় না। তারা মনে করেন, জীবন ধারণের ক্ষেত্রে তারা যেহেতু স্বাধীন, সেই অজুহাতে পিতা-মাতার প্রতি কর্তব্য পালন করতে গেলে তাতে তারা আত্মস্বাধীনতা খর্ব হয় বলে মনে করেন।

তারা একবারও এটা ভেবে দেখেন না, পৃথিবীতে তাদের জনম দিলেন কারা? পৃথিবীতে তারা যখন দুর্বল থেকে দুর্বলতর ছিলেন, এক নিস্তেজ শিশু ছিলেন, সেই অবস্থা থেকে তাদের লালন পালন করে চলাফেরার স্বাধীনতা শিখিয়ে দিলেন কারা? বড়ই দুর্ভাগ্যের বিষয়- যাদের উসীলায় সকল স্বাধীনতা পেলেন, সেই বাবা-মায়ের প্রতি কর্তব্যপালনে সংকোচবোধ করেন!

পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যসমূহের সর্বপ্রথমটি হলো তাদের প্রতি সদ্ব্যবহার করা। সদ্ব্যবহার বা সদাচরণের অনেক দিক রয়েছে। যত দিকেই সম্ভব সবদিক থেকেই সদাচরণ করা জরুরি। কেননা পিতামাতার প্রতি সদাচরণ আল্লাহ তায়ালার কাছে সবচাইতে পছন্দের আমলগুলোর একটি।

হাদিস শরীফে বর্ণিত আছে: একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তা’আলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াক্তমত নামায আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। তারপর জিজ্ঞেস করা হলো, এই আমলটির পর সবচাইতে প্রিয় আমল কোনটি? তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পিতামাতার প্রতি সদাচরণ করাই আল্লাহর কাছে এরপর সবচাইতে প্রিয় আমল। সহীহ মুসলিম

Reneta

পিতামাতার প্রতি সন্তানের সদাচরণের প্রথম দিক হচ্ছে কথার মাধ্যমে সদাচরণ। সন্তান তার মুখ থেকে এমন কথা বলবে না, যেকথায় তাদের মনোকষ্ট হয়। যেকথা শুনবার জন্যে তারা প্রস্তুত নন, সেকথা না বলাই দায়িত্ব। তাদের সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করার প্রয়োজন হলে তাতে সুন্দরভাবে ভালো কথার মাধ্যমে দ্বিমত পোষণ করা যায়। কিন্তু কোনোভাবেই তাদের সাথে ঝগড়াঝাটি করা অথবা তর্ক করতে যেয়ে গালিগালাজ করা কিংবা অশ্রাব্য ভাষার ব্যবহার কাম্য নয়।

বাবা-মা ও সন্তানের মধ্যে সুন্দর সম্পর্কের ছবি, সূর্যোদয়ের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ করে তাদের উপস্থিতিতে অযাচিত কথাবার্তা কিংবা মূর্খতাপূর্ণ কথা না বলা।

শুধুমাত্র কথার মাধ্যমেই নয়। আচার-ব্যবহার ও কাজের মধ্য দিয়েও পিতামাতার প্রতি সদাচরণ করা সন্তানের কর্তব্য। এক্ষেত্রে সন্তানের উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে বাবা-মায়ের সঙ্গ দেয়া, তাদের জীবনধারণের জন্যে প্রয়োজনীয় আর্থিক খরচ বহন করা, তাদের কষ্ট হয় এমন বিষয় লাঘবের প্রয়াস করা এবং যাবতীয় বিষয়ে তাদের পাশে থাকা ইত্যাদি।

এই পর্যায়ে সন্তানের জন্যে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইন্তেকালের পর পিতামাতার জন্য দোয়া করা। হাদিস শরীফে আছে: মৃত্যুর পর প্রত্যেক মানুষের আমলনামায় আমল যোগ হবার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে তিনটি রাস্তা ছাড়া। এক. সদকায়ে জারিয়ার রাস্তা। দুই. উপকারী আমলের রাস্তা। তিন. বাবামায়ের জন্যে নেকসন্তানের দোয়া করার রাস্তা। সহীহ মুসলিম

এই তিন পদ্ধতিতে মানুষের নেক আমল মৃত্যুর পরও বন্ধ হয় না। যারাই মৃতব্যক্তির জন্যে এই তিন পদ্ধতিতে যা কিছু করবে, তার সওয়াব মৃতব্যক্তি অবশ্যই পাবেন। তাই প্রত্যেক সন্তানের উচিত, পিতামাতার জন্যে সার্বক্ষণিক দোয়া করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যমা-বাবার সাথে সদাচরণসন্তানের দায়িত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT