বিনোদন

কেমন প্রেমিক খুঁজছেন কিম কার্দাশিয়ান?

কিম কার্দাশিয়ানের ছবি, তিনি হালকা গোলাপি পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিম কার্দাশিয়ান হালকা গোলাপি পোশাক পরা, হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেকদিন ধরেই একা রয়েছেন জনপ্রিয় হলিউড টিভি তারকা কিম কার্দাশিয়ান। এবার একজন প্রেমিক না হলেই নয়, তাইতো আবারও প্রেমিক খুঁজছেন কিম।

গত বছরের আগস্ট মাসে প্রাক্তন প্রেমিক কৌতুকশিল্পী পিট ডেভিডসনের সঙ্গে কিমের বিচ্ছেদ হয়ে যায়। পিটের সঙ্গে নয় মাস সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। তবে চার সন্তানের মা কিম খুব ভাল ভাবে জানেন, এবার তিনি কেমন প্রেমিক খুঁজছেন।

কিম ঠিক করেছেন, এবার এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন, যিনি ইন্ড্রাস্ট্রির কেউ নন। ভাবনা-চিন্তা, বিবেচনার মধ্যে রয়েছেন তিনি। তিনি নিশ্চিত যে, এবার এমন কাউকে চান না, যিনি হলিউডে দারুণ জনপ্রিয়। বরং, ব্যবসার সঙ্গে জড়িত আছেন, এমন কাউকে তিনি পছন্দের উপযুক্ত বলে মনে করছেন।

এর আগে কিম তিন বার বিয়ে করেছিলেন। সর্বশেষ র‍্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। হয়েছিলেন চার সন্তানের জননীও।

সম্প্রতি জানালেন,  আবারও বিয়ে করতে চান তিনি। আরও সন্তানের মা হওয়ার বাসনাও আছে তার। কিম আরও বলেন, “চতুর্থ বিয়েই আমার জন্য সৌভাগ্যের হবে। তবে তৃতীয় বিয়েটিই আমার প্রথম সত্যিকারের বিয়ে ছিল। তার আগের দু’টি বিয়ে যে কী করে হল, ঠিকঠাক বুঝে উঠতে পারিনি।”

২০০২ সালে মিউজিক প্রোডিউসার ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন কিম। ২০০৪ সাল পর্যন্ত টিকেছিল সেই সম্পর্কে। পরের বিয়েটি টিকেছিল অল্প কিছু দিনই। আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান কিম। তবে তার আগে মনের মানুষ খুঁজে পেতে মরিয়া এই অভিনেত্রী।

সূত্র: পিপল ডটকম

বিষয়:কিম কার্দাশিয়ান প্রেমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…