চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে কুচকাওয়াজে কিম জংয়ের ১৩ বছর বয়সী কন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং পিছনে লাল সার্কেল করা তার কন্যা কিম জু এ (এপি)

ছবি: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং পিছনে লাল সার্কেল করা তার কন্যা কিম জু এ (এপি)

চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার কন্যা কিম জু এ-কে নিয়ে গেছেন। যা তার প্রথম আন্তর্জাতিক সফর এবং জনসমক্ষে অভিষেক।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতাধর রাজতান্ত্রিক শাসনের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে কিম জু এ-কে ঘিরে জল্পনা আরও জোরদার হয়েছে।

কিম জং উন ও তার কন্যা ব্যক্তিগত ট্রেনে করে পিয়ংইয়ং থেকে চীন পৌঁছান। সেখানেই কিম জু এ-কে তার বাবার ঠিক পেছনে হাঁটতে দেখা যায়।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ২০১৩ সালে মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানকিম পরিবারের সাথে সাক্ষাৎকালে জে বাচ্চা মেয়েটিকে কোলে নিয়েছিলেন সেই এখন এই কিশোরী কিম জু এ।

‘পরবর্তী উত্তরসূরি’ হিসেবে সম্ভাবনা

Reneta

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) কিম জু এ-কে আপাতত সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। যদিও উত্তর কোরিয়ায় এখনও কোনো নারী শাসক আসেনি, তাই তার ক্ষমতা গ্রহণ নিয়ে কিছু সংশয় রয়েই গেছে।

বিশ্লেষকরা উল্লেখ করছেন, কিম জং উন কখনো তার পিতা কিম জং ইলের সঙ্গে বিদেশ সফর করেননি। অথচ কিম জং ইল ১৯৫০-এর দশকে তার পিতা কিম ইল সুং-এর সঙ্গে বিদেশ সফর করেছিলেন। এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত, যা কিম জু এ-র বিদেশ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

কে এই কিম জু এ?

২০২২ সালে একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিম জু এ-কে প্রথমবার জনসমক্ষে তার বাবার সঙ্গে দেখা যায়। এর আগে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কিম জং উনের সন্তানদের বিষয়ে সম্পূর্ণ নীরব ছিল।

ধারণা করা হচ্ছে, কিম জু এ বর্তমানে প্রায় ১৩ বছর বয়সী। ২০২৩ সাল নাগাদ তাকে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে দেখা গেছে, এমনকি ডাকটিকিটেও তার ছবি প্রকাশিত হয়। তাকে “সম্মানিত কন্যা” বলে সম্বোধন করা হয় যা কিম পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সংসদ সদস্যদের জানায়, কিম জু এ ঘোড়ায় চড়া, স্কি করা এবং সাঁতার কাটতে ভালোবাসেন। তাকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বাসায় থেকেই শিক্ষাদান করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কিম জু এ ধীরে ধীরে এমন অনেক সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যেখানে আগে কিম জং উনের স্ত্রী রি সল জু-কে দেখা যেত। বিশ্লেষকরা বলছেন, এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে ভবিষ্যতের জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তর কোরিয়াউত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকন্যাকিম জং উনের কন্যাকিম জু এচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT