চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদের টাকা না পাওয়ায় নারীর সাথে অনৈতিক কাজের প্রলোভনে হত্যা, গ্রেপ্তার ৫

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৫:৪৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

সুদের টাকা না পাওয়ায় নারীর সাথে অনৈতিক কাজের প্রলোভন দেখিয়ে নাটোরের বাগাতিপাড়ায় তপন চন্দ্র চৌধুরী (৩৫) নামে এক বাদাম বিক্রেতাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনার মূল পরিকল্পনাকারী মাইনুল ইসলামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৫ এর সিইও লেফট্যানেন্ট রিয়াজ শাহরিয়ার।

গ্রেপ্তাররা হলো, বাগাতিপাড়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিন সরকারের ছেলে মাইনুল ইসলাম (৪৫), আলম মোল্লার ছেলে মিলন মোল্লা (২৫), আমিরুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২০), কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫) এবং হারকোল গ্রামের বাবুল শেখের ছেলে শাহাবুল শেখ (৩০)।

রিয়াজ শাহরিয়ার জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মাইনুল ইসলাম একজন সুদ কারবারী। বাদাম বিক্রেতা তপনের কাছে তিনি সুদের টাকা পেতেন। কিন্তু ওই টাকা দিতে ব্যর্থ হন তপন। ২১ সেপ্টেম্বর রাতে তপন বাদাম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মাইনুল ইসলাম ও তার সহযোগীরা নারীর সাথে অনৈতিক কাজের প্রলোভন দেখিয়ে তপনকে বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকায় জনৈক ইয়াসিনের ফার্মের কাছে ডেকে নেয়। সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল গ্রেপ্তাররা। সেখানে পৌঁছানো মাত্র তারা তপনকে এলোপাতারি মারপিট করায় সেখানেই সে মারা যায়। পরে তার মরদেহ উপজেলার ৮ নং ওয়ার্ডের নীল চড়া মাঠে ফেলে রেখে যায় হত্যাকারীরা। এ ঘটনায় নিহত তপনের ভাই নিতিশ চন্দ্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে।

এক প্রশ্নের জবাবে রিয়াজ শাহরিয়ার জানান, মাইনুল কি পরিমাণ সুদের টাকা তপনের কাছে পেতেন তা তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোরের বাগাতিপাড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT