জনপদ

বোরকা পরে স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে হত্যা, অবশেষে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়ীতে বোরকা পরে হামলা চালিয়ে স্ত্রী-শাশুড়ি, চাচা শ্বশুরসহ ৩ জনকে হত্যার অভিযোগে মিন্টু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা-চাকু উদ্ধারের দাবি করেছে পুলিশ।

শুক্রবার ভোরে শ্রীবরদী উপজেলার খোশালপুর পুটল গ্রামের একটি গাছে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। এর আগে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত বোরকাটিও জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার মিন্টু মিয়া গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মিন্টু মিয়া ২৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বোরকা পরে শ্বশুরবাড়ীতে হাজির হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ ৬ জনকে কুপিয়ে জখম করে। এরমধ্যে রাতেই ৩ জন মারা যায়।

এ ঘটনায় শ্বশুর, শ্যালকও গুরুতর আহত হয়েছেন। আহত ৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:খুননিহতবোরকা পরে হামলাশেরপুর
প্রতিবেদক

হাকিম বাবুল

শেরপুর জেলা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…