চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামকে হারিয়ে আসর শুরু খুলনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএল দশম আসরের শুরুটা দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে গেছে তারা। চট্টগ্রামের সংগ্রহটা খুব একটা বড় না হলেও জয় পেতে বেগ পেতে হয়েছে খুলনাকে। তবে মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের অনন্য ব্যাটিংয়ে ৪ উইকেটের জয়ে পেয়েছে রূপসা পাড়ের দলটি।

মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটে নেমে ইনিংসের এক বল বাকী থাকতে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। জবাবে নেমে ১৮.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা।

স্বল্প রান তাড়ায় নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনার। ৪.২ ওভারে দলীয় ৩২ রানে তিন টপ অর্ডার ব্যাটার এভিন লুইস, এনামুল হক বিজয় ও সাই হোপের উইকেট হারায় তারা। এরপর হাল ধরেন আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। ১২.৫ ওভারে দলীয় ৭৮ রানে আফিফ ফিরে যান নিহাদুজ্জামানের শিকার হয়ে। ২৮ বলে ২৬ রান করেন এই অলরাউন্ডার।

১৪,১ ওভারে দলীয় ৮৪ রানে ৫ম ব্যাটারকে হারায় খুলনা। হাবিবুর রহমান সোহান ফিরে যান ৩ বলে ৩ রান করে। ১৭.৪ ওভারে জয় ফিরে যান দলীয় ১১৪ রানে। একটি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৩৯ রান করেন এই ব্যাটার। পরে নাহিদুল ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ। ৮ বলে ১৫ রান করেন ফাহিম আর ৩ বলে ২ রান করেন নাহিদুল।

চট্টগ্রামের হয়ে আল আমিন হোসেন ও শহীদুল ইসলাম দুটি করে উইকেট নেন। এছাড়া বিলাল খান ও নিহাদুজ্জামান নেন একটি করে উইকেট।

এর চট্টগ্রামকে ব্যাটে পাঠিয়ে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানে জোড়া উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। ফেরান আভিস্কা ফের্নান্দো ও ইমরানুজ্জামানকে। পরে চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। ৫ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩২ রানে নাহিদুলের তৃতীয় শিকার হন তামিম। তিনটি চার ও একটি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন এই ওপেনার।

Reneta

৭.৪ ওভারে দলীয় ৫৪ রানে শাহাদাত হোসেন দীপুকে ফেরান নাসুম আহমেদ। ১০ বলে ৬ রান করেন দীপু। পরের ওভারেই অধিনায়ক শুভাগত হোমকে ফেরান ফাহিম আশরাফ। ৪ বলে ২ রান করে ফিরে যান হোম। ১১তম ওভারে দলীয় ৬৪ রানে ষষ্ঠ উইকেট হারায় চট্টগ্রাম।

নাজিবুল্লাহ জাদরানকে নিজের চতুর্থ শিকার বানান নাহিদুল। তিন চারে ২২ বলে ২৪ রান করেন নাজিবুল্লাহ। এরপর ব্যাটে নেমে একপ্রান্ত আগলে রাখেন শহীদুল ইসলাম। তবে একে একে ফিরে যান কার্টিস ক্যাম্প্যার (১১ বলে ৭), নিহাদুজ্জামান (১৫ বলে ৯) ও বিল্লাল হোসেন ২ বলে ১ রান করে। এরপর ইনিংসের এক বল বাকী থাকতে শহীদুলকে ফিরিয়ে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে দেন ওশান থমাস। চারটি চার ও এক ছক্কায় ৩১ বলে ৪০ রান করেন শহীদুল।

খুলনার হয়ে নাহিদুল ৪ ওভারে ১২ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ তিনটি, ওশান থমাস দুটি ও নাসুম নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফখুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সজয়নাহিদুলবিজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT