চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা জেলার ৬ আসনেই নৌকার জয়

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
২:৩১ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে জয়যুক্ত হয়েছেন।তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  

খুলনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল নৌকা প্রতীকে এক লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীকে পাঁচ হাজার ২৬২ ভোট পেয়েছেন। এ আসনে কাজী হাসানুর রশীদ লাঙ্গল প্রতীকে তিন হাজার ৩৯৬ ভোট, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক সোনালী আঁশ প্রতীকে দুই হাজার ১৪৮ ভোট পেয়েছেন।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদিন জুয়েল নৌকা প্রতীকে ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার প্রার্থী গাউসুল আজম লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৮৪১ ভোট।

এ আসনে দেবদাস সরকার ডাব প্রতীকে ৫২৮, বাবু কুমার রায় ছড়ি প্রতীকে ৩০৭ ভোট, আবদুল্লাহ আল আমীন নোঙ্গর প্রতীকে ৮৯৬ ভোট, সাইদুর রহমান ঈগল প্রতীকে এক হাজার ৭২৭ ভোট, মতিয়ার রহমান কবুতর প্রতীকে ৮৪৫ ভোট পেয়েছেন।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন নৌকা প্রতীকে ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল্লাহ আল মামুন লাঙ্গল প্রতীকে চার হাজার ৮৭৩ ভোট পেয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ঈগল প্রতীকে তিন হাজার চার ২৩২ ভোট, এস এম সাব্বির হোসেন গোলাপফুল প্রতীকে এক হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শিদী নৌকা প্রতীকে ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে ৬০ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন।

Reneta

এ আসনে এইচ এম রওশান জামির কাঁচি প্রতীকে ২১৬ ভোট, এমডি এহসানুল হক সোফা প্রতীকে ৩১০ ভোট, এস এম আজমল হোসেন নোঙ্গর প্রতীকে ৩৪০ভোট, মনিরা সুলতানা ডাব প্রতীকে ১০১ ভোট, মো. জুয়েল রানা ট্রাক প্রতীকে ৫২৮ ভোট, মো. মোস্তাফিজুর রহমান আম প্রতীকে ৩২০ ভোট, মো. রেজভী আলম ঈগল প্রতীকে এক হাজার ৮৮৫ ভোট, রিয়াজ উদ্দিন খান মিনার প্রতীকে দুই হাজার ৪২৯ ভোট, শেখ হাবিবুর রহমান সোনালী আঁশ প্রতীকে ৩৪৪ ভোট ও মো. ফরহাদ আহমেদ লাঙ্গল প্রতীকে ৬৭৮ ভোট পেয়েছেন।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ নৌকা প্রতীকে এক লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতিকে পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

এ আসনে এম এ জলিল ডাব প্রতীকে ৬৮০ ভোট, মো. শহীদ আলম লাঙ্গল প্রতীকে ১০০৬ ভোট ও শেখ সেলিম আকতার হাতুড়ী প্রতীকে এক হাজার ৯৩ ভোট পেয়েছেন।

খুলনা ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান নৌকা প্রতীকে এক লাখ তিন হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।

এ আসনে এস এম নেওয়াজ মোরশেদ নোঙ্গর প্রতীকে দুই হাজার ১২০, মির্জা গোলাম আজম ডাব প্রতীকে ৫৫৬ ভোট, মো. আবু সুফিয়ান আম প্রতীকে ৮৬৭ ভোট, মো. নাসির উদ্দিন খান সোনালী আঁশ প্রতীকে ২৬৩ ভোট, মো. শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে ৭৭৯ ভোট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’খুলনা আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT