চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের ‘খুফিয়া’-তে আলোচনায় বাঁধনের লুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমায় কাজ করেছেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবিটি নেটফ্লিক্সের জন্য নির্মিত- তথ্যগুলো সবারই জানা। নতুন খবর হলো, সোমবার বিকেলে নেটফ্লিক্সের সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে।

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমার নাম ‘খুফিয়া’। সোমবার বিকেলে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে এর টিজার। যেখানে অন্যান্য বলিউড তারকার সঙ্গে এক ঝলক দেখা গেছে বাঁধনকেও।

‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু ও আলী ফজল। তাদের ছাড়াও টিজারে আশিষ বিদ্যার্থী এবং ওয়েব সিরিজ ‘গ্রহণ’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে দেখা গেছে।

নেটফ্লিক্সের সিনেমায় বাঁধনকে শাড়ি পরা বাঙালি লুকেই দেখা গেছে। তার উপস্থিতির কারণে ‘খুফিয়া’ বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দর্শক অনুরাগীদের কাছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনকে অভিনন্দন জানিয়ে দেশের অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সাধারণ দর্শকও পৌনে এক মিনিটের ‘খুফিয়া’র টিজার শেয়ার করছেন।

‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি।

এরআগে একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজমেরী হক বাঁধনআলী ফজলআশীষ বিদ্যার্থীখুফিয়াটাবুনেটফ্লিক্সবলিউডবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT