জনপদ

খোয়াই নদীর চোরাবালিতে আটকে ২ ছাত্রের মৃত্যু

খুলনা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগী ও স্বজনরা ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগী ও স্বজনরা ভিড়, হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: খোয়াই নদীর চরে প্রতিদিন তারা ফুটবল খেলে ক্লান্ত হয়ে নদীর পানিতে ঝাপ দিয়ে সাতার কেটে গোসল করে বাড়িতে ফিরলেও এবার আর ফেরা হয়নি। বন্যার পানির সাথে আসা পলিতে নদীর নিচে জমা হওয়া চোরাবালিতে আটকা পড়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীতে এই ঘটনা ঘটে। নিহত দুই ছাত্র হলো- হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। সাগর হবিগঞ্জ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নাহিদ স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীর চরে ফুটবল খেলে সাগর ও নাহিদ গোসলের জন্য নদীতে ঝাপ দেয়। এ সময় নদীর নিচে জমা নরম চোরাবালিতে আটকে পড়ে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়:খোয়াই নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…