চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে ৭ ডিসেম্বর সকালে লন্ডন নেওয়া হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ৭ ডিসেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আজ ৫ ডিসেম্বর শুক্রবার একটি বিশ্বস্ত সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে আজ খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তিনি আজ যাচ্ছেন না। জর্জিয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সটি বর্তমানে জর্জিয়ার রাজধানী তিবি‌লিসির বিমানবন্দরে আছে।

পুরো যাত্রাপথে তার সঙ্গে থাকবেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। লন্ডন থেকে সার্বিক সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ডা. জোবায়দা রহমান। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন। ঢাকা পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ডা. জোবায়দা লন্ডন থেকেই খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি সমন্বয় করছেন। তিনি বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন, যেন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গে থাকতে পারেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হওয়ায় দ্রুততম সময়ে বিদেশ নেওয়ার উদ্যোগ চলছে।

খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত ধরনের কিছু চিকিৎসা সুবিধা দেশে না থাকায় তার বিদেশে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার অ্যাম্বুলেন্সখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT