হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন, তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন। খালেদা জিয়ার হার্টের দুটি ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
রোববার ৩০ এপ্রিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, সকল শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুটি ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।
শনিবার ২৯ এপ্রিল সপ্তমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






