চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব না থাকায় ‘হতাশ’ খালেদ মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সিরিজের পর আর বাংলাদেশ জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা জানিয়েছিলেন, দেশেই ফেরা হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএলের চলতি আসরে দল পেলেও খেলা হচ্ছে না কিংবদন্তি অলরাউন্ডারের। দেশসেরা মহাতারকার না থাকাটা হতাশ করছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক নির্বাচক খালেদ মাহমুদ সুজনকে।

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার নিজেদের অনুশীলন শেষে গণমাধ্যমে আলাপকালে সাকিব ইস্যুতে কথা বলেছেন সুজন। সাকিবের বাংলাদেশে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি।

বলেছেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা..। সাকিব সারাজীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষদিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

‘ওর ৮ মাস (আওয়ামী লীগের সংসদ সদস্য) এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে..। আমার মনে হয় দেশের সব থেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেকে হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি, সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আরকী এটাই।’

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদঢাকা ক্যাপিটালসবিপিএলবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT