চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, আহত ৫০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
খাগড়াছড়ি, জনপদ, রাজনীতি
A A

আজহার হীরা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বর ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সংঘর্ষ।

জানা যায়, আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, উন্নয়ন শোভাযাত্রায় বিএনপির ক্যাডাররা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় খাগড়াছড়ি পৌরসভাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে বিএনপি‘র লোকজন।

জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রায় যেতে চাইলে আওয়ামী লীগ কর্মীরা তাদের ওপর হামলা চালালে ৫০জনের বেশি নেতাকর্মী আহত হন।

সংঘর্ষে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, মোঃ আলমাছ, ক্যজরী মারমাসহ ২৫/৩০ জন এবং জেলা বিএনপি‘র সমবায় সম্পাদক মোঃ হোসেন বাবুসহ ২০/২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগকর্মসূচিখাগড়াছড়িবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী বিশ্বকাপের সব খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অবস্থান ধর্মঘট

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অবস্থান ধর্মঘট

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে ডেঙ্গু, কয়েকদিনে ৪ রোহিঙ্গার মৃত্যু

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT