চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ কেরানীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামি জসিম আহমেদ নীরবকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ আগস্ট বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকিস্টিক এবং লাঠিসোঁটাসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্টার্ন বাজার এলাকায় ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে এলোপাতাড়ি আক্রমণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীকে হুমকি দেয় তারা। গত ৫ আগস্টের পর এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তাকৃত নীরবসহ ৩০১ জনের নামে মামলা হলে জড়িতরা আত্মগোপনে চলে যায়।

নীরবের বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারছাত্রলীগছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, ভিডিও কলে দেখলেন হাজিরা খাতা

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩৩ অধ্যাদেশ যাচাই চলছে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন: আইনমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT