চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুণারত্নের পরিবর্তে লঙ্কান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টির পর টেস্টেও নেতৃত্বে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নের পরিবর্তে সাদা পোশাকে অধিনায়কত্ব পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়া লঙ্কানদের ১৮তম টেস্ট অধিনায়ক। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা অধিনায়ক বদলের বিষয়টি জানিয়েছেন।

ধনঞ্জয়ার ঝুলিতে আছে ৫১ টেস্ট খেলার অভিজ্ঞতা। রয়েছে ১০ সেঞ্চুরি এবং ১৩ হাফ-সেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে ৬ ফেব্রুয়ারি হতে চলা একমাত্র টেস্টে প্রথমবার লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন।

সম্প্রতি দাসুন শানাকাকে সরিয়ে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস ও ভানিডু হাসারাঙ্গা।

শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুণারত্নে। ১২ জয়, ৬ ড্র ও ১২টিতে হারের স্বাদ পেয়েছেন। তার নেতৃত্বে উল্লেখযোগ্য অর্জন ছিল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়। ২০১৯ সালে এশিয়ার প্রথম ও ইতিহাসের তৃতীয় দল হিসেবে সাউথ আফ্রিকার মাটিতে লঙ্কানরা সিরিজ জিতেছিল।

অস্থির সময়ে নেতার দায়িত্ব নিয়ে করুণারত্নে ড্রেসিংরুমে স্থিতিশীলতা এবং শান্ত পরিবেশ এনেছিলেন। যদিও দলের ফলাফল ভালো-খারাপ মিলিয়ে ছিল। ব্যাটার হিসেবে করুণারত্নের গড় ৪০.৯৩ হলেও অধিনায়ক হিসেবে সেটি ৪৯.৮৬। তার নেতৃত্বের সময়ে টেস্টে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও পৌঁছেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অধিনায়ককরুণারত্নেটেস্টধনঞ্জয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT