কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

কর্ণাটকের রাজ্য সংসদ ভবন, বিশাল ও ঐতিহ্যবাহী স্থাপনা, যা ভারতের রাজ্য সরকারের কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৩৮টি ভোট কেন্দ্রে গণনা চলছে। এ পর্যন্ত পোস্টাল ব্যালট গণনায় বিজেপি ও কংগ্রেস এগিয়ে রয়েছে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলকে ১১৩টি আসন জিততে হবে।
কর্ণাটক নির্বাচনে তিনটি প্রধান প্রতিদ্বন্দ্বী- ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস এবং জনতা দল (ধর্মনিরপেক্ষ) এর দাপট বেশি লক্ষ্য করা গেছে৷ বিজয়ী প্রার্থীদের ভোট গণনা কেন্দ্রের আশেপাশে মিছিল করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভোটকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হয়।
গত ১০ মে কর্ণাটকে ভোট অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



