চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৎ মায়ের দিকে কারিশমার সন্তানদের যে অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে বিবাদ যেন থামছেই না। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো!

কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন যে তাদের দু’মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি! বর্তমানে সঞ্জয় কাপুরের এস্টেটের হাল ধরেছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব।

কারিশমার সন্তানদের অভিযোগ সরাসরি প্রিয়ার দিকে। তাদের দাবি, সঞ্জয়ের এস্টেট থেকে তাদের মাসিক বা অন্যান্য খরচ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশেষ করে, কলেজের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ফি জমা না দেওয়ায় তারা আইনি দ্বারস্থ হয়েছেন। আদালতে কারিশমা সন্তানরা দাবি করেছেন যে, ‘আমাদের দু’মাসের কলেজ ফি এখনও জমা পড়েনি, অথচ আমাদের বাবার সম্পত্তির পরিমাণ কম নয়।’

শুধু মাসিক খরচ বা কলেজ ফি বন্ধের অভিযোগই নয়, এর আগে প্রিয়া সচদেবের বিরুদ্ধে সঞ্জয় কাপুরের তিরিশ কোটি টাকার সম্পত্তির দলিল জাল করার অভিযোগ উঠেছিল। এবার কারিশমার ছেলে কিয়ান আদালতে পিটিশন দায়ের করে দাবি করেছেন যে প্রিয়া তাদের বাবার সম্পত্তির দলিলের সই জাল করেছেন।

কিয়ান তার বাবার সম্পত্তির আসল দলিল চেয়ে পাঠিয়েছেন এবং সামাইরা ও কিয়ান যৌথভাবে আদালতে আর্জি জানিয়েছেন যে সেই সই আদৌ তাদের বাবা সঞ্জয় কাপুরের কিনা, তা যেন খতিয়ে দেখা হয়। এই অভিযোগের ভিত্তিতে আদালত কিয়ানের জমা দেওয়া পিটিশনটি পুনর্বিবেচনা করার আর্জি মঞ্জুর করেছে।

Reneta

চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। মুখের ভেতর মৌমাছি ঢুকে যাওয়ার মতো এক অপ্রত্যাশিত ঘটনার জেরে তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরতেও বেশ কিছুটা সময় লেগেছিল।- ইন্ডিয়া ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিশমা কাপুরপ্রয়াত শিল্পপতিপ্রিয়া সচদেবসঞ্জয় কাপুরস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা

এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৫৪ নিহত

এপ্রিল ৯, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি

এপ্রিল ৯, ২০২৬

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT