চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের মেধাস্বত্ব থেকে করিম পরিবার পেল ১০ হাজার ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

বাউল শাহ আবদুল করিম প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। তারমধ্যে ৪৭২টি গান সংরক্ষণ করা হয়। এক বছরের গানের রয়্যালটি হিসেবে করিম পরিবার পেল ১০ হাজার ডলার।

শনিবার (১২ নভেম্বর) সকালে জাতীয় আর্কাইভস ভবনের সম্মেলনকক্ষে আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের হাতে রয়্যালটির ১০ হাজার ডলারের চেক হস্তান্তর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার মো. দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার প্রিয়াংকা দেবী পাল।

শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মুস্তাফা, মনির খান, মানাম আহমেদ, ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মুনিরুল আলম টিপু, শিল্পী ও সুরকার জুয়েল মোর্শেদ, গীতিকবি আসিফ ইকবাল, দেলোয়ার আরজুদা শরফ, কবি মারুফুল ইসলাম, প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা প্রমুখ।

কপিরাইট অফিসের উদ্যোগে শাহ আবদুল করিম সহ মরমি কবি হাছন রাজা ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতকর্ম সংরক্ষণের জন্য তাদের তিনটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন,‘প্রযুক্তির কল্যাণে গান সংরক্ষণ করা এখন অনেক সহজ হয়ে গেছে। এমন সুন্দর একটি কাজ করার জন্য কপিরাইট অফিসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

Reneta

জাফর রাজা চৌধুরী বলেন, শিল্পীরা অনলাইন থেকে যদিও টাকা তুলছেন, কিন্তু এখানে জমা হচ্ছে ডলার, সরকার পাচ্ছে রেমিট্যান্স। শিল্পীরা উপকৃত হলে সেটা কেবল তাদের ব্যক্তিগত উপকার নয়, দেশও উপকৃত হচ্ছে।

শিল্পীদের মেধাসত্ব ও আর্থিক সুরক্ষার জন্য ওয়েবসাইটগুলো করা হয়েছে বলে জানান কপিরাইট অফিসের রেজিস্ট্রার। সিনেমার গানের মেধাসত্ব বিষয়ে নতুন আইন করা হচ্ছে বলেও এসময় জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানডলাররেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশাহ আবদুল করিমসংস্কৃতি মন্ত্রীহাছন রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT