বিনোদন

প্রযোজনায় নাম লেখালেন কারিনা!

প্রস্তুত অভিনেত্রী কারিনা কাপুর খান, ক্যামেরার সামনে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কারিনা কাপুর খান ক্যামেরার সামনে হাসছেন, casual পোশাক পরা, পেছনে গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন কারিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনাও করছেন কারিনা। এই সিনেমার মাধ্যমেই নতুন পরিচয়ে অর্থাৎ প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি।

বর্তমানে এটির চিত্রনাট্য পড়ছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে একটি ছবিও প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পরিচালকের নাম হানসাল মেহতা। কিন্তু সিনেমার নামের ওপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। শুধু ‘দ্য’ এবং ‘মার্ডার’ অংশটুকু দেখা যাচ্ছে।

কয়েকদিন আগে কারিনা ও প্রযোজক একতা কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন হানসাল মেহতা। ক্যাপশনে লেখেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’ ধারণা করা হচ্ছে সিনেমাটির প্রযোজনায় একতা কাপুরও রয়েছেন।

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। যেটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক। মুক্তির আগে ছবিটি বেশ আলোচনায় থাকলেও বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারেনি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করেছে।

কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

বিষয়:অভিনেত্রী একতা কাপুর কারিনা কাপুর খান প্রযোজনা লাল সিং চাড্ডা হানসাল মেহতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…