চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি জানি না, কারা কেন এই সব মিথ্যে খবর তৈরি করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২২
বিনোদন
A A

গেল বছর থেকে বলিপাড়ায় চর্চা চলছে বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ নিয়ে। ‘রামায়ণ’ সিনেমায় রাম ও রাবনের চরিত্রে প্রথমবারের মত একসাথে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশান ও রণবীর কাপুরকে।

যেখানে রাবনের চরিত্রে হৃত্বিক ও রামের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। তবে ছবিটির সীতা চরিত্রকে নিয়ে চূড়ান্ত কোন ঘোষণা না আসলেও বার বার নাম এসেছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের।

শুধু তাই নয়, সীতা চরিত্রে অভিনয়ের জন্য কারিনা তার (৬-৮ কোটি রুপি) পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ (১২ কোটি রূপি) দাবি করেছেন বলেও জল্পনা রটেছে। যার ফলে নাকি ‘রামায়ণ’ এর নির্মাণ নিয়ে অনিশ্চয়তাও চলছে। অবশেষে নীরবতা ভেঙে সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছেন, ‘রামায়ণ’-এ সীতা হওয়ার কোন প্রস্তাব কখনও আমার কাছে আসেনি। এই চরিত্রে অভিনয় করা বা বেশি পারিশ্রমিক দাবি করার যে খবর রটেছে, তার সবটাই মিথ্যা। আমি এতদিন এই বিষয়ে নীরব ছিলাম, তার কারণ যা ঘটেনি তাই নিয়ে আমি কী মন্তব্য করব? কিন্তু যখন এই রটনার ফলে আমার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে, তখন সত্যিটা কী, তা তো আমায় দর্শকদের জানাতেই হবে।

তিনি বলেন, ‘সব কিছুই বানানো খবর। খবর চাই, তাই নিজেদের মতো কারো নামে গুজবের জন্ম দেওয়া হয়। আমি জানি না, কারা, কেন এই সব মিথ্যে খবর তৈরি করে।’

মূলত সীতার চরিত্রে অভিনয় করার জন্য একজন হিন্দু অভিনেত্রী পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করছেন, তাতেই কারিনা হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে দাবি নেটিজেনদের। আর তাই তো এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

Reneta

এর আগে বলিউড হাঙ্গামার সূত্রে জানা গিয়েছিলো, বলিউডের খ্যাতিমান নির্মাতা নিতেশ তিওয়ারি পরিচালিত এই আসন্ন সিনেমার বাজেট আনুমানিক ৭৫০ কোটি রুপি! যার ভেতর রাম ও রাবণ চরিত্রে অভিনয়ের জন্য ৭৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিবেন রণবীর ও হৃত্বিক।

বর্তমানে কারিনা ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রচার নিয়ে। ছবিটিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে। ছবিটি মুক্তি পাবে ১১ আগস্ট। –হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনা কাপুর খানপারিশ্রমিকরামায়ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT