চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগা হওয়া প্রসঙ্গে যা জানালেন করণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A

সাম্প্রতিক সময়ে করণ জোহরের চেহারার অস্বাভাবিক পরিবর্তন সবাইকে অবাক করেছে! করণ ইতিমধ্যেই নিজের অনেক ওজন কমিয়েছেন এবং ভক্তরা তার কিছু ছবি দেখে তার এই ভোলবদল নিয়ে বিরক্ত।

কেউ কেউ এটাও বলেছেন যে ওজন কমানোর ওষুধ ওজেম্পিক গ্রহণের জন্যই নাকি করণের এই অবস্থা হয়েছে। তবে করণের ভাষ্য অন্য। চলচ্চিত্র নির্মাতা এই বিষয়ে জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন এবং তিনি আগে এতটা সুস্থ বোধ করেননি।

‘ধড়ক ২’-এর ট্রেলার লঞ্চের সময় করণ বলেন, ‘আমি ইন্টারনেটে পড়ছিলাম যে লোকেরা আমাকে প্রায় মেরে ফেলেছিল। অনেকে বলেছিলেন, কী হয়েছে ওর, কী অসুখ হয়েছে করণ জোহরের। আমি সবাইকে বলতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি খুশি। শুধু তাই নয়, আজকের আগে কখনও এত হালকা অনুভব করিনি।’

করণ আরও বলেন, ‘আমার ওজন কমানোর পেছনে অন্যতম কারণ হল আমি কিছু স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করেছি। আমি বেঁচে আছি এবং বেঁচে থাকব। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন, তাদের বলছি, আমি অনেক বছর বাঁচতে চাই, বিশেষ করে আমার সন্তানদের জন্য।  আমার ভেতরে অনেক গল্প আছে, সেগুলো দর্শকের কাছে নিয়ে আসতে হবে।’

মূলত কয়েক দিন ধরে করণ জোহরের কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে নির্মাতাকে দেখে মনে হচ্ছিলো সে অপুষ্টিতে ভুগছেন যা ভক্তদের মন খারাপ করে দিয়েছিল। কেউ মন্তব্য করেছেন, করণ কীভাবে এমন হয়ে গেল। একই সঙ্গে একজন লিখেছেন, করণকে ভালো দেখাচ্ছে না, নিশ্চয়ই তার কোন রোগ হয়েছে। যার পরেই এবার মুখ খুললেন নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: করণ জোহরনির্মাতাবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT