চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাকদীর’ জুটির ‘কারাগার’ এ মেতেছে দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২২
বিনোদন
A A

বৃহস্পতিবার রাত থেকেই ভারতীয় প্লাটফর্ম হইচইয়ে স্ট্রিমিং হচ্ছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন সিরিজ ‘কারাগার’। ‘তাকদীর’ এর মতো এই সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

দুই বছর পর জনপ্রিয় এই জুটির রসায়ন নিয়ে রীতিমত হইচই! সবাই প্রশংসা করছেন ‘কারাগার’ এর পরিচ্ছন্ন নির্মাণের। গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহ সংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে ‘কারাগার’ নিয়ে কথা বলছেন সবাই। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র এবং তার অভিনয় নিয়ে মুগ্ধতার ফুলঝুরি!

প্রশংসা করছেন সহকর্মী তারকা শিল্পী থেকে সাধারণ দর্শক।‘কারাগার’ দেখে নিজেদের অনুভূতি জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে ছোট ও বড় পর্দার শিল্পী কলাকুশলী সহ সিনেবোদ্ধারাও।

‘কারাগার’ দেখে সুবর্ণা মুস্তাফা ফেসবুক পাতায় জানিয়েছেন, ‘কারাগার’ এর প্রথম পর্ব দেখে শেষ করেছেন। দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় তর হইছে না। সেই সঙ্গে চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনারের অভিনয়ের প্রশংসা করেছেন। নির্মাতা শাওকীকে মেনশন করে জানিয়েছেন, সিরিজের প্রতি মুহূর্ত তিনি উপভোগ করেছেন। অবশ্য সুবর্ণা মুস্তাফার এমন প্রশংসায় মন্তব্যের ঘরেই উচ্ছ্বাস প্রকাশ করেন শাওকী। সেই সঙ্গে প্রতিজ্ঞা করে জানান, ‘কারাগার’ এর দ্বিতীয় পর্বের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না!

চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক লেখক, গবেষক এবং ছোটগল্পকার ফাহমিদুল হক নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীকে ‘লম্বা রেসের ঘোড়া’ উল্লেখ করে ‘কারাগার’ নিয়ে লিখেছেন, ‘একাত্তরের যীশুর পরে সম্ভবত এই আরেকবার খ্রিস্টান চরিত্র ও খ্রিস্টিয় মিথ কাহিনীর অনুষঙ্গ আকারে আসলো। তবে পার্ট ওয়ানের শেষে কেন যেন মনে হচ্ছে, পলাশীর যুদ্ধ নয়, ১৯৭১-ই ঘটনার প্রেক্ষাপট; মীরজাফর নয়, সম্ভবত রাজাকার প্রসঙ্গ আসবে। দ্বিতীয় বা পরের পার্টে এটা আবেগে গদগদ অতি জাতীয়তাবাদী ন্যারেটিভ যেন না হয়ে যায়, সেই দোয়া করছি। তাকদীরের পরে কারাগার দেখে মনে হলো শাওকী হলেন লম্বা রেসের ঘোড়া। চলচ্চিত্রের ভাষা তার দখলে।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন,‘দেখলাম, তাকদীর খ্যাত ডিরেক্টর সৈয়দ শাওকীর,‘কারাগার’!একটানা দেখলাম! একবার উঠতে ইচ্ছা করেনি! নিমগ্ন হয়ে,শ্বাসরুদ্ধ করে দেখলাম! শাওকী ভাই, দুর্দান্ত! গল্প এবং গল্পের এগিয়ে যাবার গাঁথুনি,রহস্য পুরোটা মুগ্ধকর!

Reneta

অভিনেত্রী তানভীন সুইটি কারাগার দেখে অভিভূত। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করে এই অভিনেত্রী জানিয়েছেন,‘পুরা মাথা নষ্ট করে দিয়েছিস। কী দুর্দান্ত অভিনয়, আমি মুগ্ধ হয়ে দেখলাম। চরিত্রের মধ্যে ডুবে ছিলে, চোখ দিয়ে যে অভিনয় করা যায় সেটা দেখলাম। কী ভয়ঙ্কর অভিনয়! চঞ্চল চৌধুরীকে নিয়ে আমরা গর্বিত।’

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন,‘চমৎকার নির্মাণ! আর সবার অভিনয় দেখে আমি অভিভূত! আলাদা করে কার কথা যে বলি! বরকত হোসেন পলাশ এর ক্যামেরায় সিরিজটি চোখের আরাম নিয়ে দেখেছি! পুরো সিরিজটায় দুর্দান্ত টিম ওয়ার্কের ছায়া সুস্পষ্ট! সালেহ সোবহান অনীম তোমাকে ধন্যবাদ!

আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! এই রহস্যই উদঘাটনের সাথে উঠে এসেছে অন্য অনেকগুলো গল্প!

যেখানে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনইন্তেখাব দিনারএ কে আজাদ সেতুএফ এস নাঈমওয়েব সিরিজকারাগারচঞ্চল চৌধুরীজয়ন্ত চট্টোপাধ্যায়তাকদীরতাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহ্লিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাওকীসিনেমাসিরিজসৈয়দ আহমেদ শাওকীহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT