চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ কোটি টাকার সিনেমা ৪০০ কোটির ক্লাবে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তির ৫০তম দিন পার করে ফেলেছে কন্নড় ভাষার ছবি ‘কানতারা’। তবে মুক্তির এতগুলো দিন পার করেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি।

১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি সোমবার (২১ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ভারতে প্রথম সপ্তাহে এ সিনেমা আয় করে ২৬.৮০ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৩৭.৪০ কোটি রুপি, তৃতীয় সপ্তাহে ৭৫.২০ কোটি রুপি, চতুর্থ সপ্তাহে ৭১.৬০ কোটি রুপি, পঞ্চম সপ্তাহে ৬৪.৫০ কোটি রুপি, ৬ষ্ঠ সপ্তাহে ৪৩.৯০ কোটি রুপি ও সপ্তম সপ্তাহে ২৪.৩০ কোটি রুপি। আর ভারতের বাইরে এ পর্যন্ত আয় করেছে ৩৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৩৭৬.৭ কোটি রুপি!

কর্ণাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘কানতারা’ দ্বিতীয়, যার আয় ১৬৬.৫০ কোটি রুপি! ‘কেজিএফ টু’ সিনেমার চেয়ে ৫ কোটি রুপি কম। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে ‘কানতারা’। ভারতের এ রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমাও এটি; যেখানে ৯০ লাখ টিকিট বিক্রি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

Reneta

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অচ‍্যুত কুমারকানতারাকিশোরকেজিএফপ্রমোদ শেঠিবক্স অফিসসপ্তমী গৌড়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্বল হৃদয়ের মানুষের না দেখাই ভালো!

মার্চ ২৭, ২০২৬

‘রফিক আজম: ওল্ড ঢাকা নিউ স্টোরি আর্কিটেকচার ইন বাংলাদেশ’ এর বৈশ্বিক উন্মোচন

মার্চ ২৭, ২০২৬

ঈদের পর হঠাৎ করেই বেড়েছে সোনালি মুরগির দাম

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের পর সোনালি মুরগির দামে ঝাঁপ, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT