চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত টেস্ট ভেন্যুর একটি স্ট্যান্ড ‘অনিরাপদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারতের মধ্যে কানপুরে হতে চলা দ্বিতীয় টেস্ট নিয়ে নিরাপত্তা হুমকি রয়েছে আগে থেকেই। রয়েছে বৃষ্টির শঙ্কাও। আলোচনায় থাকা ম্যাচটি নিয়ে আরও একটি খবর এলো। গ্রিন পার্ক স্টেডিয়ামের একটি স্ট্যান্ডকে অনিরাপদ ঘোষণা করেছে রাজ্য কর্মকর্তারা।

উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) পরিদর্শন শেষে স্টেডিয়ামের ‘সি’ স্ট্যান্ডকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে স্ট্যান্ডটির ধারণক্ষমতা পূর্ণ না করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

ভেন্যুর প্রাচীন স্থাপনাগুলোর একটি ‘সি’ স্ট্যান্ড। দুদিন ধরে মেরামতের কাজ চলছে। পিডব্লিউডির পরামর্শে সীমিত সংখ্যক আসন দর্শকের জন্য বরাদ্দ করা হয়েছে। উপরের ব্লকে ৪৮০০ জন দর্শক ধারণক্ষমতা রয়েছে। সেখানে কেবল ১৭৫০ আসনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিচের ব্লকে সবকটি আসনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, জানিয়েছেন ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর।

‘যখনই কোথাও কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়, সরকারি বিভাগগুলো তাদের নিজস্ব সমীক্ষা চালায়। পিডব্লিউডি এবং এইচবিটিইউ ম্যাচের তিনদিন আগে পরিদর্শন করেছে। তারা দেখেছে, সি ব্লকের কিছু আসন দর্শকদের জন্য ব্যবহার করা যাবে না, কারণ এটি নিরাপদ নয়।’

ভারতের বিপক্ষে কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরপ্রদেশকানপুর টেস্টগ্রিন পার্কবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT