মারা গেছেন জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার

পুনীত রাজকুমার একটি হালকা লাল জ্যাকেট পরা, হাসিমুখে একটি ছবি, যা তার জনপ্রিয়তা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
মারা গেছেন ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। এমন খবরই দিলো আউটলুক ইন্ডিয়া।
শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে দ্রুতই পুনীতকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ৪৬ বছর বয়সী অভিনেতা।
এদিকে প্রিয় তারকার অসুস্থতার খবর জানতে পেরেই হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া।
কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বেশি ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






