চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় ‘সালাম সালাম হাজার সালাম’ গানের স্রষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
বিনোদন
A A
সালাম সালাম হাজার সালাম গানের স্রষ্টা

গান শুধু বিনোদন নয়, গান মানুষকে অনুপ্রাণিত করে। মন চাঙা রাখতে যে কোনো ঔষধের চেয়েও কার্যকর ভূমিকা পালন করে গান। বিশেষত মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানগুলো সে উদ্দেশেই প্রচারিত হতো। সে সময়ে সৃষ্টি বহু দেশাত্ববোধক গান আজও মানুষের মনকে দোলা দেয়। যে গানগুলো পেয়েছে কালজয়ী গানের মর্যাদা। ঠিক তেমনি একটি দেশাত্ববোধক গান ‘সালাম সালাম হাজার সালাম’।

এই গানের স্রষ্টা ফজল -এ-খোদা। ৬৯ এর গণঅভ্যুত্থানে গানটি লিখেছিলেন তিনি, তবে গানটি সেসময় রেকর্ড হয়নি। পরবর্তীতে ১৯৭১ সালের ১১ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশনা আসে যে, শহীদদের স্মরণে গান লিখতে হবে; সে নির্দেশনা পেয়ে আব্দুল জব্বারের কথায় ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির কথা মনে হয় ফজলের। গানটি ১৪ মার্চ ধীর আলী মিয়ার সংগীতায়োজনে রেকর্ড হয় এবং শিল্পী মোহাম্মদ আবদুল জব্বারের কণ্ঠে ছড়িয়ে যায় বাঙালির কণ্ঠে কণ্ঠে!

সেই কালজয়ী গানের স্রষ্টা ফজল-এ-খোদা কোভিড আক্রান্ত হয়ে চলে গেলেন রবিবার (৪ জুলাই)। এদিন ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Banglabid

ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজল-এ-খোদা। গত মঙ্গলবার করোনা পজিটিভ আসার পর বাসায় থেকে দু’দিন চিকিৎসা নেন তিনি, এরপর অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার সকাল ১১টার পর রায়েরবাজার কবরস্থানে গুণী এই গীতকারের দাফন সম্পন্ন হয়।

‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

Reneta

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ফজল-এ-খোদা তার সৃজনশীল কর্মের মধ্য দিয়ে সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানফজল এ খোদাবিদায়বেতারলিড বিনোদনসংগীতস্বাধীন বাংলাস্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT