প্রবাস সংবাদ

কানাডায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে চলছে কালীপূজা

বাংলাদেশের বিভিন্ন মানুষ কালীপূজা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কালীপূজা উৎসবের সময় বিভিন্ন মানুষ একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছেন, উৎসবের সাজসজ্জা ও আলোকসজ্জা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা চলছে। স্থানীয় সময় গতকাল রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ -এর আয়োজনে ক্যালগেরির স্ক্যান্দিনাভিয়ান সেন্টারে কালীপূজা উদযাপিত হয়েছে।

বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজামণ্ডপ।

নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করেছেন প্রার্থনা। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপ।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা কালীপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। পূজা শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত, সহসভাপতি জয়ন্ত বসুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়:কালীপূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…