চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ সামনে রেখে বাংলায় নতুন গোয়েন্দা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ২৯, জুন ২০২২
বিনোদন
A A

আট থেকে আশি, গোয়েন্দা গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। ফেলুদা, ব্যোমকেশ থেকে মাসুদ রানা- এসবে বুঁদ বাঙালি। এবার একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরকম এক গোয়েন্দা কাহিনী উন্মোচিত হতে যাচ্ছে, যার নাম ‘কাইজার’।

তবে এটা বইয়ের পাতায় নয়, গোয়েন্দা কাহিনী ‘কাইজার’ দেখতে হবে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে! ঈদকে সামনে রেখে আসছে ৮ জুলাই। আর কাইজার চরিত্র রূপদান করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো। গোয়েন্দা চরিত্রে যাকে দেখতে মুখিয়ে আছে বাংলার অসংখ্য দর্শক শ্রোতা!

বুধবার প্রকাশিত হয়েছে ‘কাইজার’ এর ট্রেলার! বহুল প্রতীক্ষিত হইচই অরিজিনাল সিরিজ ‘কাইজার’ এর ট্রেলার নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবীদ ইনস্টিটিউটের একটি হল রুমে প্রেস ইভেন্টে ট্রেলারটি প্রথম দেখানো হয়। এরপর হইচইয়ের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ‘কাইজার’ নির্মাতা তানিম নূর সহ উপস্থিত ছিলেন প্রধান চরিত্র আফরান নিশো সহ অন্যান্যরাও। অনুষ্ঠানে কাইজার চরিত্রটিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। সে ভিডিও গেম অ্যাডিক্ট। হোমিসাইড ডিটেকটিভ হলেও সে রক্ত ভয় পায়। অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং ভিডিও গেম আসক্তির জন্য তার ব্যক্তিগত জীবন বিপর্যস্ত। ডিপার্টমেন্টেও তার খুব সুনাম নেই। কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির। তার বুদ্ধিদীপ্ততার জন্যই সে এখনও চাকরিতে বহাল রয়েছে।

কাইজার সম্পর্কে ধারণা দিতে আরও বলা হয়, কাইজারের অসংখ্য দোষ রয়েছে কিন্তু জীবনের গভীরে উঁকি দিলে দেখা যায় সেও একজন সংবেদনশীল মানুষ। গুলশানে একটি ফ্ল্যাটে প্রভাবশালী পরিবারের দুই তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়। এই জোড়াখুনের রহস্য সমাধানের দায়িত্ব এসে পড়ে এডিসি কাইজারের উপর। এরকম একটি গল্প নিয়েই শুরু গোয়েন্দা কাহিনী ‘কাইজার’। যা দেখা গেছে ট্রেলারেও!

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে নিশো তার চরিত্রটি নিয়ে বলেন, ‘কাইজার’ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বিশেষ করে এই সিরিজের নির্মাতা তানিম নূরের সাথে এরআগে আমার কোনো পরিচয় ছিলো না। কাজ করতে গিয়েই পরিচয়, এতো গোছানো প্রজেক্ট খুব কমই দেখেছি।

Reneta

তানিম নূর বলেন, ছোটবেলা থেকে বিভিন্ন গোয়েন্দা গল্প পড়ে বড় হওয়ায় সব সময় আমার ইচ্ছা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গোয়েন্দা চরিত্র তৈরি করার। যেহেতু কাইজার আমার ছোটবেলার অনুপ্রেরণা থেকে নির্মাণ করা একটা সিরিজ, এটা আমার জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জে কতটা সফল হয়েছি সেটা এখন দর্শকেরা ভাল বলতে পারবেন।

আয়মান আসিব স্বাধীনের সংলাপ ও চিত্রনাট্যে কাইজারের নাম ভূমিকায় আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজুর নূর ইমরান, শঙ্খ জামান, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি ও শিশুশিল্পী ঋদ্ধি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোইমতিয়াজ বর্ষণকাইজারগোয়েন্দাচিত্রনাট্যতানিম নূরদীপান্বিতা মার্টিনফেলুদাব্যোমকেশমাসুদ রানামোস্তাফিজুর নূর ইমরানরিকিতা নন্দিনী শিমুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসংলাপসুমন আনোয়ারসৌম্যস্বাধীনহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল ঈদ উদযাপন

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ কায়েমের কোনো ইতিহাস বিএনপির নেই: রিজভী

মার্চ ২২, ২০২৬

হারের পর ‘হতাশায়’ ভুগছেন লিভারপুল-চেলসি কোচ

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মার্চ ২২, ২০২৬

ঈদের দিন সালমান বললেন ‘ড্যাড ইজ ব্যাক’

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT