১৯শে জুলাই জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা কবরী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং মাসুদ রানার ¯্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। বিশিষ্ট কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসও ১৯শে জুলাই। দিনটিকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি এই চার নক্ষত্রকে নিয়ে জুলাই মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে চ্যানেল আই-এ।







