অন্যান্য খেলা

সুরমা জোনে চ্যাম্পিয়ন মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ

নির্বাচিত কাবাডি খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া দল চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্রহণ করছে, উৎসবের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে সুরমা জোনে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষদিনে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার এবং নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া।

ছেলেদের বিভাগে স্বাগতিক সিলেটকে ৩৭-২১ পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মৌলভীবাজার। ম্যাচের শুরু থেকে মৌলভীবাজার দাপট ধরে রাখে এবং শেষপর্যন্ত সহজ জয় নিশ্চিত করে।

অন্যদিকে, নারী বিভাগের ফাইনালও ছিল বেশ জমজমাট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাহ্মণবাড়িয়া ২৭-২১ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে হারিয়ে আসরের চ্যাম্পিয়ন তকমা পায়।

বিষয়:কাবাডিব্রাহ্মণবাড়িয়ামৌলভীবাজারসারওয়ার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…