চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা শহীদদের ক্রীড়াঙ্গন তারকাদের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৪
অন্যান্য খেলা, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

মহান শহীদ দিসব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা, ক্রিকেটার-ফুটবলার-বক্সারসহ বিভিন্ন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি তুলে ধরেছেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘মাতৃভাষাই আমাদের প্রথম ভালোবাসা। সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে।’

মাগুরা-১ আসনের সংসদ সদস্য, টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বক্সিংয়ে সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা বাংলাদেশের পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর সকল মায়ের ভাষা সগৌরবে টিকে থাকুক যুগ যুগ ধরে।’

বাংলাদেশের আরেক পেশাদার বক্সার আল-আমিন লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। রাষ্ট্রভাষা বাংলা চাই,,,,,, এই স্লোগানটা সার্থক করার জন্য যারা প্রাণ দিয়েছেন চিরজীবন তারা থাকবেন আমাদের অন্তরে।’

Reneta

টাইগার ওপেনার লিটন দাস লিখেছেন, ‘ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার মনিকা চাকমা লিখেছেন, ‘আমার ভাইদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’

টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ক্রীড়াঙ্গনের অনেক তারকাই।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিজ্যোতিতামিমমনিকালিটনলিড স্পোর্টসশান্তসাকিবসুর কৃষ্ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT