চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ মাস নিষিদ্ধ জুভেন্টাসের সাবেক সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ন ১১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিভিন্ন অনিয়মের জেরে জুভেন্টাসকে শাস্তি দেয়া হয়েছিল গত মাসেই। এবার খেলোয়াড়দের অর্থ প্রদানে অনিয়মের দায়ে শাস্তি পেয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি। ফুটবল থেকে ১৬ মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৬০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭২ লাখ টাকা।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বিবৃতিতে জানিয়েছে, কোভিড মহামারীর সময় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত একবছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞা দিল এফআইজিসির শৃঙ্খলা বিষয়ক কমিটি।

জুভেন্টাস জানিয়েছিল, মহামারীর সময় ২৩ জন খেলোয়াড় ক্লাবকে সহযোগিতা করার কারণে চার মাসের বেতন কাটতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু তদন্তে বেরিয়ে আসে খেলোয়াড়রা মাত্র এক মাসের বেতন ছেড়েছিলেন।

এক দশকের বেশি সময় জুভেন্টাসের সভাপতি ছিলেন অ্যাগনেলি। ক্লাবের আর্থিক কেলেঙ্কারির কারণে গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন ৪৭ বর্ষী সংগঠক।

অনিয়মের একই মামলার কারণে গত মে মাসে ৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল তুরিনের ক্লাবটিকে। একইসঙ্গে গত মৌসুমে সিরি আ’তে তাদের ১০ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে না বলেও জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফআইজিসিজুভেন্টাসলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর জন্য হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT