চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করতে চলেছেন জাস্টিন ট্রুডো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই লিবারেল পার্টির নেতা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে কানাডার শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সোমবারের মধ্যেই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

দ্যা গ্লোব এন্ড মেইল এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ট্রুডো কবে পদত্যাগের ঘোষণা দেবেন, তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি এই সিদ্ধান্ত জানাবেন।

ট্রুডো তাৎক্ষণিকভাবে পদ ছাড়বেন নাকি নতুন নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৩ সালে লিবারেল দলের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দলটি সংকটে ছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। ট্রুডোর নেতৃত্বে দলটি পরবর্তী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় ফেরে।

তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে লিবারেল পার্টি বড় ব্যবধানে কনজারভেটিভদের কাছে পরাজিত হতে পারে। এই প্রেক্ষাপটে ট্রুডোর পদত্যাগের সম্ভাবনা দল এবং দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছেন, তিনি অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী কিনা। তবে লেব্ল্যাঙ্ক নেতৃত্বের দৌড়ে অংশ নিতে চাইলে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাকানাডার প্রধানমন্ত্রীকানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোজাস্টিন ট্রুডোপদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT