চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে হারিয়ে কেবল শুরু করেছি: টেন হাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগের দুই ম্যাচের দুটিতেই হেরে সমর্থকদের সমালোচনার বিদ্ধ হচ্ছিলেন ম্যানচেস্টার কোচ এরিক টেন হাগ। চলতি প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে তার দল। শক্তিশালী লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে টেন হাগ শিষ্যরা। দারুণ জয়ের পর সমর্থকদের ডাচম্যান জানিয়েছেন আমরা কেবল শুরু করেছি।

চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে এসে খোলস ছেড়ে বেরিয়েছে ম্যানচেস্টার। ম্যাচের শুরু থেকেই ভিন্ন এক ম্যানচেস্টারকে দেখেছে সমর্থকরা। ম্যাচের শুরুতে একাদশে ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখেনি টেন হাগ। তবে সে অভাব বুঝতে দেয়নি রাশফোর্ড-জাদোন সানচোরা। ম্যাচের ১৬ মিনিটে সানচোর গোলে ম্যাচে এগিয়ে যায় ম্যানচেস্টার।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে ইয়ূর্গেন ক্লপের দল। তবে ম্যানচেস্টারের রক্ষণদুর্গ ভেদ করা যায়নি। ম্যানচেস্টারও সামলে উঠে গোল করার একাধিক চেষ্টা চালিয়েছে কিন্তু গোল আসেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার।

Banglabid

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচে সমতায় ফিরতে আক্রমণে গতি আনে লিভারপুল। গোল আসেনি উল্টো পাল্টা আক্রমণে গিয়ে ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। এরপর ম্যাচে রক্ষণদুর্গ আগলে রাখায় মনোযোগী হয় এরিক টেন। কাজও হয় তাতে। লিভারপুলের একাধিক আক্রমণ পণ্ড করে দেয় ম্যানচেস্টারের রক্ষণ।

ম্যাচের ৮১ মিনিটে মোহাম্মেদ সালাহ গোল করলে রোমাঞ্চ জাগার আভাস মিলে। কিন্তু অতটুকুই। ৮৬ মিনিটে রাশফোর্ডকে উঠিয়ে রোনালদোকে মাঠে নামায় এরিক টেন। তবে আর গোল আসেনি। ফলে ২-১ এ নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য।

‘রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ ভালো পারফর্ম করেছে। আমি দেখতে চেয়েছিলাম এই মাঠে তারা কেমন করে। দারুণ একটি দল দেখেছি। তাদের স্পিরিট ও ফুটবলারদের মধ্যে একটি সত্যিকারের সংযোগও দেখেছি। আমরা তাদের হারাতে পারি সেটা সমর্থকদের দেখিয়েছি। এটি একটি ভাল অনুভূতি। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে। তবে আমি এখান থেকেই শুরু করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুলসানচো
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT