চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

মামলায় নাম থাকলেই পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। সুনির্দিষ্ট প্রমাণ থাকলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নিরীহ কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমাজকে একটি সুষ্টু পরিবেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশ সদস্যদের সঠিক কার্য়ক্রমের মাধ্যমেই জনগনের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই। ৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

আইজিপি বলেন, সমাজকে একটি সুষ্টু পরিবেশে ফিরে আনার চেষ্টা চলছে। পুলিশ সদস্যদের সঠিক কার্য়ক্রমের মাধ্যমেই জনগনের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। পুলিশ সদস্যদের জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর কোন ধরনের অপরাধকে ছাড় দেয়া হবে না। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব।

বাহারুল আলম বলেন, ৫  আগষ্টের পর মামলায় নাম থাকলেই কাউকে গ্রেপ্তার করা হবে না। বিনা তদন্তে পাইকারি হারে গ্রেপ্তার নয়। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমান থাকলেই গ্রেপ্তার করা হবে।

গণমাধ্যম ও সোস্যাল মিডিয়া সূত্র্রে জানতে পারছি, যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের কেউ কেউ জীবিত ফিরে আসছেন। সেক্ষেত্রে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর তদন্ত কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন?

Reneta

এ ব্যাপারে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলায় বলা হয়েছে মারা গেছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে মারা যাননি। এক্ষেত্রে বাদী যদি না জেনে, না বুঝে মামলা করে থাকেন তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ আসবে না। সেই মামলায় শুধু ফাইনাল পুলিশ রিপোর্টই হবে। বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় প্রসিকিউশন হবে না।

কিন্তু যদি ইচ্ছেকৃত বা উদ্দেশ্যমূলক মামলা করে থাকেন তাহলে আইনে বলা আছে যে, জেনেশুনে কেন জীবিত মানুষকে মৃত বলে মিথ্যে মামলা করলেন? এক্ষেত্রে ওই ২১১ ধারায় বিচারের মুখোমুখি হতে হবে বাদীকেই। এটাই আমাদের অনুসরণ করা উচিত। আমরা সেটাই চেষ্টা করবো।

ছাত্র-জনতার বিপক্ষে কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি-না জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন: এটা তো তদন্ত সাপেক্ষ। গণঅভ্যুত্থান পরবর্তীতে অনেক মামলা হয়েছে। অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। অনেকে নির্দোষ কিন্তু আসামি হয়েছেন। আবার অনেকে দোষী কিন্তু শনাক্ত হয়নি বলে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে না।

আইজিপি বলেন, ২ লাখ ১৩ হাজার পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যিই কঠিন। তবে এটা করবোই। এটা করতেই হবে। পুলিশ বাহিনীর জন্যই করতে হবে।

এসময় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন এখনো তা শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন মহাপরিদর্শক।

বাহারুল আলম বলেন বলেন, এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে। জনগণের সঙ্গে বিনয়ী ব্যবহার করতে হবে পুলিশকে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিবাহারুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT