রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশের জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের জুরিস্ট ইউনিয়নের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধিদলের সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে ছিলেন ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ব্যারিস্টার নাজিব মোমেন।

বিষয়:ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…