চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ০৬, জুন ২০২২
বিনোদন
A A

জুরাসিক পার্ক নামটা শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সিনেমাপ্রেমীদের। গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। ১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই।

তার পর কেটে গেছে কমবেশি দু’দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসতে চলেছে সিরিজের ৬ষ্ঠ ছবি, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। কলিন ট্রেভরো পরিচালিত এ ছবির জন্য দীর্ঘদিন মুখিয়ে আছেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটছে এবার।

১০ জুন মুক্তি পেতে যাচ্ছে কাঙ্খিত ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই (সেন্সর সাপেক্ষে) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এই নতুন ছবি।

৫ জুন থেকে অনলাইন এবং কাউন্টারে ছবির অগ্রিম টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এর পাশাপাশি দর্শকদের জন্য আরেকটি বিশেষ অফার থাকছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো, আগামী ১৫ জুন পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনবেন (যে কোন ছবির) তাদের টিকেটের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন কক্সবাজারের হোটেল সায়মন-এ দুই রাত থাকা এবং বিমানে আসা-যাওয়ার সুযোগ পাবেন।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন নিবাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে, কোভিড-১৯ মহামারীর কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।

‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’-এ রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মত সব দৃশ্য। ভয় ধরায় আকাশে ডাইনোসরের আক্রমণ বা বাইকের পিছনে ডাইনোসরের তাড়া করার দৃশ্য। জলের নিচে লুকিয়ে থাকা আর ঠিক তার ওপরেই ডাইনোসরের চিৎকার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। মহাকাব্যিক এই উপসংহারের ট্রেলার মুক্তির পর রীতিমত ঘুম হারাম সিনেপ্রেমীদের! তারায় পূর্ণ এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডব্লাম প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস প্র্যাটজুরাসিক পার্কলিড বিনোদনসিনেমাস্টিভেন স্পিলবার্গহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT