চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতার পালাবদলের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি: ড. শফিকুল ইসলাম মাসুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ক্ষমতার পালাবদলের জন্য জুলাই যোদ্ধারা জীবন ও রক্ত দেয়নি।

শুক্রবার (০১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী আসাদুল্লাহ্ গালিব এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাইয়ের চেতনা ছিল ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন ইনসাফ ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদের নেতৃত্বে এদেশের সকল শ্রেণিপেশার মানুষ নিজের মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন।

তিনি বলেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ আন্দোলনে বাংলাদেশের মানুষের যেই চেতনা ও প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা প্রাপ্তিতে রূপ না নেওয়ার ফলেই ২০২৪-এর স্বাধীনতা। এই স্বাধীনতা হচ্ছে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের নাগরিক মর্যাদা ও অধিকার লাভের স্বাধীনতা।

ছাত্র-জনতার প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারকেই পথ তৈরি করে যেতে হবে।

এসময় তিনি আরো বলেন, শুধুমাত্র একটি নির্বাচনের আয়োজনের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জন্য।

Reneta

যেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে, সেই জুলাই যোদ্ধাদের জন্য সরকারের কোন উদ্যোগ কিংবা পদক্ষেপ চোখে পড়ার মতো পরিলক্ষিত হচ্ছে না বলে তিনি জানান।

খুনি হাসিনা গত বছরের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেই আজ জাতির কাছে নিষিদ্ধ হয়ে গেছে উল্লেখ করে ড. মাসুদ বলেন, নতুন বাংলাদেশে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের ভাষায় জামায়াতে ইসলামীকে নিয়ে অপপ্রচারে লিপ্ত আছেন তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি দেখে শিক্ষা নেওয়ার আহবান জানাচ্ছি।

হাজারও জুলুম-নির্যাতন করেও জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা যায়নি, জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি। কারণ জামায়াতে ইসলামী ভোগের কিংবা প্রতিহিংসার রাজনীতি করেনি, করবে না। জামায়াতে ইসলামী ত্যাগের ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে এবং করবে বলেও তিনি জানান।

তিনি উপস্থিত রুকন সদস্যদের অতীতের মতোই দেশ ও জাতির জন্য নিরলস ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশিত একটি সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে।’

শাহজাহানপুর পূর্ব  থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি এম. লোকমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ষান্মাসিক রুকন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পশ্চিম থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষমতার পালাবদলজুলাই গণঅভ্যুত্থানজুলাই যোদ্ধাড. শফিকুল ইসলাম মাসুদবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT