বাংলাদেশ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব প্রকাশ

শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লোগো, যেখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লোগো, যেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম ও তারিখ উল্লেখ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বছরের শেষ দিনে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ব্যয়ের হিসাব প্রকাশ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য অনুসারে, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত মোট প্রায় ৪৮ কোটি টাকা খরচ করা হয়েছে।

শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব, অর্থনৈতিক তথ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ২২৮ জনকে সহযোগিতা করা হয়েছে। এর মাঝে ৬৪৮ জন নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ টাকা। আর বাকি ১৫৮০ জন হলেন আহত, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখের একটি বেশি।

জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ করা হয়। ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

বিষয়:জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…