চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণকবর শনাক্তকরণসহ ৫ দাবি জুলাইয়ের দুই সংগঠনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ২৮, মে ২০২৫
অন্যান্য, বাংলাদেশ
A A

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিদের গণকবর শনাক্তকরণসহ ৫ দাবি জানিয়েছে ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’ এবং ‘জুলাই কমিউনিটি এলায়েন্স’। দাবি আদায়ে অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (২৮ মে) এক বিশেষ আলোচনা সভায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এবং জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুরের যৌথ আয়োজনে গণকবর শনাক্তকরণ এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে ৫ দফা দাবিতে এক তীব্র অবস্থান ঘোষণা করা হয়।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর এর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল, সাংবাদিক ইমরান মাহফুজ, শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মো. আব্দুল মতিন, শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ আসাদুল্লাহ’র স্ত্রী ফারজানা আক্তার এবং শহীদ সোহেল রানার ভাই আলভি নাবিল।

বক্তারা সকলেই গভীর আবেগ ও রাগের সঙ্গে তুলে ধরেন, কীভাবে দীর্ঘদিন ধরে শহীদদের গণকবর অরক্ষিত, অশনাক্ত অবস্থায় পড়ে আছে। তারা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের নির্লজ্জ নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন।

তাদের উত্থাপিত ৫ দফা দাবি:
প্রত্যেকটি গণকবর শনাক্ত করতে হবে ডিএনএ টেস্টের মাধ্যমে; শনাক্ত হওয়ার পর প্রতিটি কবরের উপর শহীদের নাম সংবলিত নামফলক স্থাপন করতে হবে; কবরস্থানের একটি মর্যাদাপূর্ণ নামকরণ করতে হবে; জুলাই ঘোষণাপত্রে গণকবর বিষয়ক স্পষ্ট উল্লেখ থাকতে হবে- অন্যথায় আমরা ওই ঘোষণাপত্র মেনে নেব না। উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন না হলে, আগামী ১ জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করা হবে।

এই ঘোষণার মাধ্যমে বক্তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন- শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া হবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: গণকবর শনাক্তকরণজুলাই কমিউনিটি এলায়েন্সজুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৩, ২০২৬
নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT