বাংলাদেশ

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির আহ্বায়ক সাইফুর রহমান সাগর ও সদস্য সচিব আহসান কামরুল।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা এবং সামগ্রিকভাবে সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের নভেম্বরেও আলিফ ফকিরের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়েছিল। ওই ঘটনায় সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর পরিণতিতেই শেষ পর্যন্ত সাংবাদিক আলিফকে প্রাণ দিতে হলো বলে মনে করে সংগঠনটি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেজেইউর নেতারা।

বিষয়:জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…