চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের নেতা-কর্মীদের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
রাজনীতি
A A
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের নেতা-কর্মীদের সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশ শুরুর আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীদের ঢল নেমেছে।সমাবেশ যোগ দিতে এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন হাজার হাজার নেতাকর্মী।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যুবলীগের হাজার হাজার নেতাকর্মী মিছিল-স্লোগানে মুখরিত করে রেখেছেন উদ্যানের চারপাশ।

দুপুর আড়াইটা থেকে মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাকরাইল, নিউ মার্কেট, মিন্টো রোড, বেইলি রোড, শাহবাগ, বাংলা একাডেমির সামনেও নেতাকর্মীদের সরব উপস্থিতি রয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য গাড়ি পার্কিং করায় নয়া পল্টন, কাকরাইলসহ বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আগামী শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোন ধরণের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে। যুবলীগ বিশ্বাস করে যে স্বাধীনতার পক্ষের শক্তি পরাজিত হলে, বাংলাদেশ হারবে। কারণ দেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিনের অবরোধের কথা ভুলে যায় নি।

যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যাণ জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন যুবলীগের চেয়ারম্যান। যুব মহাসমাবেশকে সফল করতে মোট দশটি সাব কমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

ট্যাগ: প্রধানমন্ত্রীযুবলীগশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেভান্ডোভস্কির নেতৃত্বে যারা যাচ্ছেন কাতারে

পরবর্তী

গান বাংলা চ্যানেলে প্রচারিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

পরবর্তী
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের গ্র্যান্ড ফিনালে সঙ্গীত শিল্পীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গান বাংলা চ্যানেলে প্রচারিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন এর জন্য ত্রিমহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ‘অন্যদিন…’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT