চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনার পর কেমন আছেন জুবিন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বৃহস্পতিবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। যেই সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তিত জুবিন ভক্তরা।

তাইতো ভক্তদের আশ্বস্ত করতে এবার নিজেই নিজের শারিরীক অবস্থার আপডেট জানালেন জুবিন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে শারিরীক অবস্থার আপডেট জানিয়ে জুবিন লিখেছেন, ‘আপনাদের আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ। ঈশ্বর আমাকে দেখছিলেন, এবং সেই মারাত্মক দুর্ঘটনায় আমাকে বাঁচিয়েছেন। আমি ছাড় পেয়েছি এবং সুস্থ হয়ে উঠছি। ধন্যবাদ আপনাদের, অফুরন্ত ভালবাসা এবং উষ্ণ প্রার্থনার জন্য।’

এর আগে ঘটনার দিন, জুবিনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে কনুই ভেঙেছে জুবিনের। সঙ্গে পাঁজরে চিড় ধরেছে এবং মাথাতেও ভীষণ আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ডান হাত আপাতত ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কেননা ইতোমধ্যেই সেটির অপারেশন হয়ে গেছে।

গত কয়েক বছরে বলিউডের অন্যতম লিডিং ‘প্লেব্যাক সিঙ্গার’ জুবিন নটিয়াল। ‘লুট গেয়ে’, ‘মাস্ত নাজারো সে’, ‘তুম হি আনা’, ‘রাতাঁ লাম্বিয়া’-র মতো অজস্র হিট গান রয়েছে তার ঝুলিতে। এছাড়াও সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গানটিও ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য গেয়েছেন জুবিন।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবলিউডসংগীতসিনেমাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT