চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের হাতে বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানালো জাসদ

জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জনসমাগমে বক্তা ও শ্রোতাদের উপস্থিতি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশিদের হাতে বন্দর তুলে না দিয়ে স্থানীয় জনবল দিয়ে সরকারি ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ আহ্বান জানিয়েছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। এরপর দলের শহীদ বিপ্লবী এবং প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম এবং সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক।

বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুবজোটের সভাপতি শরীফুল কবির স্বপন, জাসদের কোষাধক্ষ্য মো. মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ ঢাকা মহাগর দক্ষিণের সহ-সভাপতি এড. মহিবুর রহমান মিহির, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. মোহাম্মদ সেলিম, জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, জাসদ ঢাকা মহাগর সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান, ঢাকা মহাগর পশ্চিমের সহ-সভাপতি এড. আবু হানিফ, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

সভাপতির ভাষণে রবিউল আলম বলেন, ১৯৭২ সালে ৩১ অক্টোবর বৈষম্য ও শোষন মুক্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্রের চার মূলনীতি এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে জাসদ আপোষ করবে না। জাসদ সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর চায়।

জাসদ সভাপতি জাতীয় বীর জননেতা হাসানুল হক ইনুকে বিচারিক হত্যার ষড়যন্ত্র রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমের মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকদের হত্যার চক্রান্ত বন্ধ করতে হবে। বিচার বহিভূর্ত হত্যা, অপহরণ, গুম, ঢালাও মামলা, গ্রেফতার, নির্যাতন, নিপীড়নের অবসান; নারীর প্রতি সহিংসতা বন্ধ, শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বন্ধ কল-কারখানা চালু, শ্রমিকের বকেয় পরিশোধ করতে হবে। বাজার সিন্ডিকেট ধ্বংস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ; শ্রমজীবী, দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

ট্যাগ: জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীবিচারিক হত্যার ষড়যন্ত্রশহীদ কর্ণেল তাহের মিলনায়তনহাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঁড়ির পাশে মিলল আওয়ামী লীগ নেতার রক্তাক্ত লাশ

পরবর্তী

তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্যের মৃত্যু

পরবর্তী
বাংলাদেশি সেনা সদস্যের ছবি, পোর্ট্রেট, সানগ্লাস পরা, গার্ডের ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্যের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের মতে খেলোয়াড়দের বিরতির প্রয়োজন

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT