চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৩:২৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
ঈদে জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদকে ঘিরে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’। এ খেলাকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ধরনের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে।

খেলার সময় মাঠের চারপাশে নারী-পুরুষ, শিশু-কিশোরের উপচে পড়া ভিড় দেখা যায়। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে আনন্দিত হাজারো দর্শক।

সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা এলাকায় স্থানীয় দোকান সমিতি আয়োজিত এ খেলার উদ্বোধন করেন বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা শামসুল আলম।

Banglabid

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয়েছে কলা গাছ।আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন ৫ দল তান্ত্রিক। তারা নিজ নিজ মন্ত্র দিয়ে মাঠের মধ্যে পাতারূপী তুলা রাশির ১০/১২ জন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে তান্ত্রিক দল মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টানতে পারবে ও বশ করতে পারবে সেই তান্ত্রিকই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়।

এ জন্য তান্ত্রিকরা সঙ্গে লাঠি, জবা ফুল, মন্ত্র পড়া লোটা ভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় বাকড় ব্যবহার করেন। তার সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।

এ খেলায় বিজয়ী হয় আরিফুলের তান্ত্রিক দল ও পাতারূপী ফারুকের দল। তবে সব দলকেই পুরস্কার দেয়া হয়।

Reneta

খেলা দেখতে আসা নাসির হোসেন বলেন, পাতা খেলার নাম আগে শুনেছিলাম। কিন্তু আজকে স্বচক্ষে দেখতে পেলাম, খেলাটি খুব মজার।

রানা হোসেন বলেন, আমাদের এই গ্রামে আগে কখনও পাতা খেলা হয়নি। তাই আগ্রহ নিয়ে দেখতে এসেছি প্রথমবার।

৭০ বছর বসয়ী দর্শক মাহফুজুর বলেন, যখন ছোট ছিলাম সেসময় ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ছিল পাতা খেলা। আগে এই খেলা বিভিন্ন গ্রামে নিয়মিত হতো। কিন্তু কালের বিবর্তনে আজ কোথাও দেখা যায় না। তাই অনেক দিন পর এমন খেলার কথা শুনে ছুটে এসেছি দেখতে।

আয়োজক কমিটির সদস্য এমদাদুল হক জানান, এতো মানুষ খেলা দেখতে আসবে কল্পনাও করতে পারিনি। অনেক আগে থেকে এই খেলার প্রচলন চলে আসছে। কিন্তু যুগ পাল্টানোর সাথে সাথে এই খেলা হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই খেলাটি টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ খেলার আয়োজন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ আনন্দজয়পুরহাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ফিরছে মানুষ

পরবর্তী

রুশোর বিজ্ঞাপনে ‘বাড়ী থেকে ফেরা’র অনুভূতি!

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ শুটিং সেটে সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশোর বিজ্ঞাপনে ‘বাড়ী থেকে ফেরা’র অনুভূতি!

একজন পুরুষ এবং একজন নারী আধুনিক পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তকে দেয়া কথা রাখতে বগুড়া যাচ্ছেন অনন্ত জলিল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT